
ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গৌরীপুর-আলমগঞ্জ এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে একটি মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গত রোববার পরিচালিত এই অভিযানের ঠিক আগমুহূর্তে স্থাপনাটির ভেতরে অবস্থান নিয়ে মুসলিম নারীদের কান্না ও মোনাজাত করতে দেখা যায়।
মসজিদটি রক্ষার আকুতি জানিয়ে ভেতরে অবস্থান নেওয়া নারীরা প্রার্থনায় মগ্ন হয়ে পড়লে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। তবে সেই আকুতি উপেক্ষা করেই শেষ পর্যন্ত প্রশাসনিক অভিযানের অংশ হিসেবে মসজিদটি ভেঙে ফেলা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.