
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সমর্থন দিয়েছেন বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন যে, এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করতে তিনি নেতানিয়াহুকে সঙ্গী হিসেবেই দেখতে চান। নেতানিয়াহুর দাবি অনুযায়ী, তেহরানের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য ট্রাম্প তাকেই সবচেয়ে উপযুক্ত নেতা মনে করছেন।
একইসঙ্গে নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান যদি নতুন করে কোনো হামলার চেষ্টা চালায়, তবে তার জবাবে ইসরাইল এমন শক্তির প্রয়োগ করবে যা তেহরানের কল্পনারও অতীত হবে।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.