
ইরানে ২৫ অক্টোবর কোনো সামরিক হামলা চালানো হবে না বলে স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রোববার মিশিগানের উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মার্কিন বাহিনীর হামলা আজই শুরু হবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প পাল্টা প্রশ্ন করেন, 'আমি কি আপনাদের সেটা বলব?' এরপরই তিনি নিশ্চিত করেন যে, অন্তত আজকের জন্য কোনো হামলা হচ্ছে না।
তবে এই সাময়িক বিরতির পর ভবিষ্যতে ইরানে আবার হামলা শুরু হতে পারে কি না, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি। শনিবার ট্রাম্পের দেওয়া এক বক্তব্যের প্রেক্ষিতে রোববার হামলার গুঞ্জন উঠলে তিনি তা নাকচ করে দিলেন। এই মন্তব্যের ফলে অন্তত দিনের বাকি সময়টুকু ইরানে মার্কিন অভিযানের সম্ভাবনা তৈরি হয়নি।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.