একটা শক্তির উত্থান হচ্ছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সকল গণতান্ত্রিক শক্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সাংবাদিক ও প্রখ্যাত শ্রমিক নেতা মাহবুবুল হক এবং রাজনীতিবিদ মাহাবুবুল আলম তারা স্মরণে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি অভিযোগ করেন করেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন চেয়েছিল দেশবাসী, অত্যন্ত পরিকল্পিতভাবে চেষ্টা চলছে সে সুযোগটাকে নষ্ট করে দেওয়ার।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়। কেউ যদি মনে করে বিএনপি বিপ্লব করে সবকিছু করবে তারা ভুল করছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহবুব উল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ অন্যান্যরা।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.