
ওল্ড ট্রাফোর্ডে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর ম্যাচে রোমার বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানের এক অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিউস কুনহা মাঠ ছাড়লেও, তার জোড়া গোলেই স্মরণীয় এই জয় পায় স্বাগতিকেরা। এর মাধ্যমে টানা নয় ম্যাচে জয়হীন থাকার ব্যর্থতা কাটাল মাইকেল ক্যারিকের দল। ব্রুনো ফার্নান্দেসের পেনাল্টিতে শুরু, আর ম্যাথিউস কুনহার জোড়া গোলে পূর্ণতা পেল অবিশ্বাস্য প্রত্যাবর্তন। স্বস্তির তিন পয়েন্টের পাশাপাশি কুনহার পারফরম্যান্সে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার উপলক্ষও পেল ওল্ড ট্রাফোর্ড।
মঙ্গলবার রাতের লড়াইয়ের প্রথমার্ধটি ইউনাইটেডের জন্য ছিল তীব্র হতাশার। ম্যাচের ১১ মিনিটে মাতিয়াস সোলে গোল করে রোমাকে এগিয়ে নেন। এর মাত্র ছয় মিনিট পর, অর্থাৎ ১৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করেন ডনিয়েল মালেন। স্বাগতিক দল বিরতির আগে কোনো গোল শোধ করতে না পারায় গ্যালারিতে গ্লেজার পরিবারের মালিকানার বিরুদ্ধে সোচ্চার হন সমর্থকেরা। ক্ষুব্ধ সমর্থকদের একটি অংশ মাঠের ভেতর টেনিস বল ছুড়ে প্রতিবাদ জানান।
তবে বিরতির পর সম্পূর্ণ নতুন রূপে মাঠে ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৮ মিনিটে বক্সে রোমার ফুটবলাররা আগেভাগে ঢুকে পড়ায় প্রথমবার পেনাল্টি ঠেকিয়েও সুবিধা করতে পারেননি সফরকারী গোলরক্ষক দেভিস ভাসকেজ। পুনরায় নেওয়া সেই পেনাল্টি শট থেকে গোল করে ব্যবধান কমান রেড ডেভিল অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। এরপর আক্রমণের ধার বাড়িয়ে ম্যাচের লাগাম টেনে ধরে স্বাগতিকেরা।
ম্যাচের ৮৩ মিনিটে রোমার রক্ষণভাগের একটি ভুলের পূর্ণ সুযোগ নিয়ে ইউনাইটেডকে সমতায় ফেরান কুনহা। এর তিন মিনিট পরই শিয়া লেসির বাড়িয়ে দেওয়া পাস ধরে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে দলকে জয়ের আনন্দে ভাসান এই ব্রাজিলিয়ান তারকা। কিন্তু গোল উদযাপনে জার্সি খুলে প্রথম হলুদ কার্ড দেখা কুনহা যোগ করা সময়ে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডের শিকার হন। শেষ মুহূর্তে ১০ জনের দলে পরিণত হলেও ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ৮৩ মিনিটে রোমার রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে সমতা ফেরান কুনহা। দ্বিতীয়বার আর ভুল করেননি পর্তুগিজ মিডফিল্ডার।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.