
ঢাকার গাজীপুরের কালীগঞ্জে বেপরোয়া ট্রাকচাপায় একজন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় এক বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৯ অক্টোবর রাতে পিরোজপুরের ইন্দুরকানী থানাধীন চারাখালী এলাকা থেকে বরিশাল এসআরবি-৮ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য তাকে ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার দুপুরে এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ট্রাকচালকের নাম মাজহারুল ইসলাম (২৫), যিনি ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন।
পুলিশ ও মামলার নথি অনুযায়ী, গত ২৩ অক্টোবর রাতে কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর এবং কনস্টেবল আনোয়ার হোসেন ও ফজলে রাব্বি টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। রাত আড়াইটার দিকে তারা সন্দেহভাজনদের তল্লাশি করার সময় স্থানীয় বিএনপি নেতা ও ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) সেখানে উপস্থিত হয়ে কথা বলছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের মেইন গেটের পশ্চিম পাশে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে চোর সন্দেহে দুই ব্যক্তিকে তল্লাশিকালে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) ঘটনাস্। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর গাজীপুর জেলার কালীগঞ্জ থানার এসআই মো. মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর, কনস্টেবল আনোয়ার হোসেন ও কনস্টেবল ফজলে রাব্বি রাতকালীন রুটিন ডিউটি পালনকালে তিনজন আসামিসহ থানায় ফিরছিলেন।
রাত সাড়ে তিনটার দিকে টঙ্গী থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দায়িত্বরত পুলিশ সদস্য ও ওই বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম মোল্লার মৃত্যু হয় এবং পিএসআই জাবেদ ওমর ও কনস্টেবল ফজলে রাব্বি আহত হন। ট্রাকটি থামানোর চেষ্টাকালে চালক এসআই মিজানুর রহমানকে ট্রাকের সামনে ঝুলন্ত অবস্থায় প্রায় ৫০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে রাস্তায় ফেলে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত এসআই মিজানুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.