
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী থাকছেন না। তাকে দায়িত্ব থেকে সরিয়ে ঢাকায় ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগমুহূর্তে এই সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, এটি সম্পূর্ণভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ বিষয়। শনিবার রাজধানীর সিরডাপে আয়োজিত জাতীয় সংলাপ শেষে তিনি এ কথা বলেন। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনকে সামনে রেখে ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয়েছিল। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনা কোনো জাতীয় বা আন্তর্জাতিক বিষয় নয়। এটি মূলত দাপ্তরিক নিয়মিত কার্যক্রম বা স্ট্যান্ডার্ড প্রসিডিউরের অংশ। কোন সময় কোন রাষ্ট্রদূতকে দায়িত্ব থেকে সরিয়ে আনা হবে, তা মন্ত্রণালয় একান্ত নিজস্ব এখতিয়ার থেকে নির্ধারণ করে থাকে।
প্রধানমন্ত্রীর জাপান সফরকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে সরকার। শামা ওবায়েদ জানান, এই সফরের মাধ্যমে নতুন জাপানি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে। এছাড়া বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, পোশাক, শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় দেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। দুই দেশ ভবিষ্যতে আরও নিবিড়ভাবে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফর নতুন জাপানি বিনিয়োগ তৈরিতে একটা ক্ষেত্র সৃষ্টি করবে বলে আমরা মনে করি।’।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.