
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের জন্য ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনের রুকনদের গোপন ব্যালটে নির্বাচিত এসব আমিরের নাম গত বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সাংগঠনিক জেলা ও মহানগর শাখাগুলোর আমির নির্বাচিত করা হয়েছে। আগামী ২০২৭-২০২৮ সেশনে এই নির্বাচিত নেতারা নিজ নিজ সাংগঠনিক জেলা ও মহানগর শাখার দায়িত্ব পালন করবেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আমির নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম বুলবুল। দেশের অন্যান্য মহানগর শাখাগুলোর মধ্যে রংপুরে এটিএম আজম খান, বগুড়ায় আবদুল মালেক, রাজশাহীতে ডা. মো. জাহাঙ্গীর, খুলনায় অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশালে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, সিলেটে মো. ফখরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগরে মোহাম্মদ নজরুল ইসলাম আমির পদে নির্বাচিত হয়েছেন।
উত্তরাঞ্চল ও রংপুর বিভাগের জেলাগুলোর মধ্যে পঞ্চগড়ে অধ্যাপক মো. ইকবাল হোসাইন, ঠাকুরগাঁওয়ে মোহাম্মদ আলমগীর, দিনাজপুরে ড. মুহাদ্দিস এনামুল হক, নীলফামারীতে অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার এমপি, লালমনিরহাটে অ্যাডভোকেট আবু তাহের, রংপুরে মাওলানা এনামুল হক, কুড়িগ্রামে অধ্যাপক আজিজুর রহমান সরকার এবং গাইবান্ধা জেলায় মো. আবদুল করিম সরকার এমপি আমির হয়েছেন।
রাজশাহী বিভাগের জেলাসমূহের মধ্যে জয়পুরহাটে মাওলানা গোলাম কিবরিয়া, বগুড়ায় মাওলানা আবদুল হক সরকার, সিরাজগঞ্জে মাওলানা মো. শাহিনুর আলম, পাবনায় অধ্যাপক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে মাওলানা মো. আবুজর গিফারী, নওগাঁয় মাওলানা মাহফুজুর রহমান, রাজশাহীতে অধ্যাপক আবদুল খালেক এবং নাটোর জেলায় ড. মীর নুরুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
খুলনা বিভাগের জেলাগুলোর নবনির্বাচিত আমিররা হলেন
বরিশাল বিভাগের জেলাগুলোর মধ্যে বরগুনায় মাওলানা মো. মহিবুল্লাহ, পটুয়াখালীতে অ্যাডভোকেট নাজমুল আহসান, ভোলায় মাস্টার মু. জাকির হোসেন, বরিশালে ড. মাহফুজুর রহমান, ঝালকাঠিতে অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং পিরোজপুর জেলায় আব্দুর রব আমির হিসেবে মনোনীত হয়েছেন।
ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর মধ্যে শেরপুরে মাওলানা হাফিজুর রহমান, ময়মনসিংহে মো. আবদুল করিম এবং নেত্রকোণা জেলায় ছাদেক আহমাদ হারিছ নির্বাচিত হন।
ঢাকা বিভাগের জেলাগুলোর দায়িত্ব পেয়েছেন
সিলেট বিভাগের চার জেলার মধ্যে সুনামগঞ্জে অ্যাডভোকেট শামসুদ্দিন, সিলেটে মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজারে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী এবং হবিগঞ্জ জেলায় কাজী মোখলিছুর রহমান আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন।
চট্টগ্রাম বিভাগের সমতল জেলাগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মুহা. মোবারক হোসাইন, কুমিল্লা উত্তরে অধ্যাপক মো. আবদুল মতিন, কুমিল্লা দক্ষিণে অ্যাডভোকেট মো. শাহজাহান, চাঁদপুরে বিলাল হোসেন মিয়াজী, ফেনীতে মুফতি আবদুল হান্নান, নোয়াখালীতে মো. ইসহাক খন্দকার এবং লক্ষ্মীপুরে এ আর হাফিজুল্লাহ নির্বাচিত হয়েছেন।
পার্বত্য ও অন্যান্য দক্ষিণাঞ্চলের জেলাগুলোর মধ্যে চট্টগ্রাম উত্তরে আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম দক্ষিণে আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজারে অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়িতে মিনহাজুর রহমান, রাঙামাটিতে অধ্যাপক মোহাম্মদ আবদুল আলীম এবং বান্দরবান জেলায় এসএম আবদুছ ছালাম আজাদ আমির নির্বাচিত হয়েছেন।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.