
ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ভারতের রাজধানী দিল্লিতে আজ রাজপথে নামছে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট 'ইন্ডিয়া'। জোটের পূর্বঘোষিত 'চলো দিল্লি' পদযাত্রা দুপুর ১২টায় শুরু হওয়ার কথা রয়েছে। এই মিছিলটি মধ্য দিল্লির মিন্টো রোড ও রাজীব চৌক হয়ে রামলীলা ময়দানে গিয়ে শেষ হবে। একই দিনে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার স্মরণে পাল্টা সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। দুই প্রধান রাজনৈতিক শক্তির এমন মুখোমুখি অবস্থানকে ঘিরে দিল্লিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
বিক্ষোভ ও সমাবেশ ঘিরে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে শুধুমাত্র রামলীলা ময়দান এলাকাতেই ১০ হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর চারপাশ ঘিরে ফেলা হয়েছে ব্যারিকেড দিয়ে। এছাড়া, যন্তর মন্তর ও নির্বাচন কমিশনের কার্যালয় চত্বরে যেকোনো ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
বিরোধী জোটের এই কর্মসূচিতে অংশ নিতে রাহুল গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতারা দিল্লিতে অবস্থান করছেন। পাশাপাশি বিভিন্ন রাজ্যের বর্তমান ও সাবেক মুখ্যমন্ত্রীরাও এই সমাবেশে যোগ দেবেন। বিরোধী জোটের কর্মসূচিকে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির নেত্রী নেহা বোরা তার সমর্থকদের রামলীলা ময়দানে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন। আয়োজকদের দাবি, আজকের এই সমাবেশে রাজধানীতে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.