
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান এই নোটিশটি পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, আগামী ১০ কার্যদিবসের মধ্যে এই বক্তব্য প্রত্যাহার না করলে নাহিদ ইসলামের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে এ বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান এনসিপির আহ্বায়ক বরাবর এ নোটিশ পাঠান।
আইনজীবীর পাঠানো নোটিশে বলা হয়, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত বক্তব্যে নাহিদ ইসলাম দাবি করেছিলেন যে, 'চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নেই।' এই বক্তব্যটি আইনজীবীর দৃষ্টিগোচর হওয়ার পর তিনি ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন বলে নোটিশে উল্লেখ করেছেন।
নোটিশ প্রদানকারী আইনজীবী আরও দাবি করেন, বিরোধী দলের চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে এ ধরনের অগ্রহণযোগ্য, অজ্ঞ এবং কাল্পনিক বক্তব্য জাতি আশা করেনি। এমন মন্তব্য একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে অপরিপক্ব ও প্রজ্ঞাহীন হিসেবে উপস্থাপন করে।
সর্বশেষে নোটিশে নাহিদ ইসলামকে জনসমক্ষে এই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জবাব না দিলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.