রাজধানীর বসিলা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
উদ্ধার হওয়া ছাত্রের নাম দ্বীপ মজুমদার। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী এবং শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নৌ-পুলিশ) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘বুড়িগঙ্গা নদী থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ও পরীক্ষার প্রবেশপত্র পাওয়া গেছে। পরিচয়পত্র অনুযায়ী তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০তম ব্যাচের শিক্ষার্থী দ্বীপ মজুমদার।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা পুলিশকে জানিয়েছেন যে, গত শুক্রবার থেকে দ্বীপ নিখোঁজ ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটির তদন্ত চলছে।’
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.