২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ সময় আজ শনিবার দিবাগত রাত ৪টায় মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ব্রাজিলের স্কোয়াড ঘোষণার পরেই জানা যায় নতুন করে চোটে পরেছেন নেইমারের। এর ফলে প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। মরক্কো ম্যাচেও তার না থাকাটা ঘোষণা ছিল শুধু আনুষ্ঠানিকতা।
ব্রাজিলের সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি সেটিই নিশ্চিত করলেন।
বিশ্বকাপের প্রস্তুতি মিশনে কার্লো আনচেলত্তির দল পানামা ও মিসরের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। এই দুটি ম্যাচে বিশ্বকাপের জন্য আদর্শ ফরমেশন খুঁজে পেতে চেষ্টা করেছেন দলটির কোচিং স্টাফরা। তবে মূল একাদশ নিয়ে এখনও ধোঁয়াশায় রেখেছেন সমর্থকদের।
অপরদিকে মিসরের বিপক্ষে চোটে পড়েন ফুলব্যাক ওয়েসলি। ব্রাজিল দলে যার জায়গা অনেকটা নিশ্চিত ছিল বলেই ধারনা করা হচ্ছিল। পরবর্তীতে তার বদলে দলে নেওয়া হয়েছে মিডফিল্ডার এডারসনকে। মূল একাদশে তার জায়গা পাওয়ার সুযোগ কম। ফুলব্যাক ওয়েসলি ইনজুরিতে ছিটকে যাওয়ায় দানিলো ও ইবানেজ ডানপ্রান্তে জায়গা করে নেওয়ার লড়াই করবেন। ধারণা করা হচ্ছে ফ্লামেঙ্গোর দানিলোকে শুরুর একাদশে রাখবেন কোচ। বাঁ-প্রান্তে থাকতে পারেন অ্যালেক্স সান্দ্রো, আর সেন্ট্রাল ডিফেন্সে জুটি বাঁধবেন মার্কিনিওস ও গ্যাব্রিয়েল মাগালেস।
মধ্যমাঠে ব্রাজিলের ভরসা ব্রুনো গিমারেস ও কাসেমিরো সাথে যুক্ত হতে পারেন লুকাস পাকেতা।
আক্রমনভাগের বাঁ-প্রান্তে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র, ডানপ্রান্তে রাফিনিয়ার জায়গা নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। তাদের সাথে মূল স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে ইগোর থিয়াগো বা মাথেউস কুনিয়াকে। তবে প্রথম খেলায় মাথেউস কুনিয়ার থাকার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কুনিয়া ও ভিনিসিয়ুস জায়গা অদল বদল করতে পারেন।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
আলিসন বেকার, অ্যালেক্স সান্দ্রো, গ্যাব্রিয়েল মাগালেস, মার্কিনিওস, দানিলো, ব্রুনো গিমারেস, কাসেমিরো, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, মাথেউস কুনিয়া।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.