রাজধানীতে বনানীর মহাখালী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রফিকুল ইসলাম(৪০) নামে হাসপাতালের কর্মচারী আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুলি তার পায়ে বিদ্ধ হয়। সেখানে তার গুলি বের করার পর চিকিৎসাধীন রয়েছে।
আহত রফিকুল বরগুনা সদর জেলার ঘরবাড়িয়া প্রয়াত আব্দুর রশিদের ছেলে। তিনি মিরপুর ১৪ নম্বরের ঢাকা ডেণ্টাল কলেজ হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মচারী; থাকেন মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) স্টাফ কোয়ার্টারে থাকেন।
আহতের বোন রাশেদা জানিয়েছেন, ঘটনার সময়ে মহাখালী পুরাতন কাঁচা বাজারের সামনে দাঁড়িয়ে ছিল রফিকুল। ওই সময়ে অজ্ঞাতনামা ৫/৬ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে চলে যায়। এতে একটি গুলি তার বাম উরুতে বিদ্ধ হয়। তবে কি কারণে কেন গুলি করেছে, সে ব্যাপারে কিছুই জানতে পারেননি তিনি।
পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার মোস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি মাদক সংক্রান্ত দুটি গ্রুপের পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.