
মাগুরা শহরের মোল্লাপাড়া বালে মাঠ এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুদের নাম হুজাইফা (৯) ও ইছা আলী (১০)। সম্পর্কে তারা চাচাতো ভাই। তারা ওই এলাকায় ভাড়া বাসায় থাকতো। হুজাইফা স্থানীয় এক বাদাম বিক্রেতা ইমন বিশ্বাসের ছেলে এবং ইছা আলী রাজমিস্ত্রি অন্তর বিশ্বাসের সন্তান।
স্থানীয় বাসিন্দা ফারুক মোল্লা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে চার শিশু একসঙ্গে মোল্লাপাড়া এলাকার আয়নাল মোল্লার পুকুরে গোসলে নেমেছিল। গোসলের এক পর্যায়ে হুজাইফা ও ইছা আলী গভীর পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গী বাকি দুই শিশু বাড়িতে ফিরে এসে বিষয়টি জানালে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। অচেতন অবস্থায় তাদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক হরষিত বিশ্বাস পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্থানীয়রা পুকুর থেকে তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। তাদের পরিবার দুটি মোল্লাপাড়ার হারেজ মোল্লা ও রহিমা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানিয়েছেন, মৃত দুই শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মাগুরা সদর থানার এসআই হামিদুল ইসলাম পুরো বিষয়টি নিশ্চিত করেছেন। শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.