
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়েছে। সিএনএনের সর্বশেষ তথ্য অনুযায়ী, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটিক পার্টি ১২টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি এখন পর্যন্ত ৪টি আসনে জয় পেয়েছে। প্রতিনিধি পরিষদের মোট আসন সংখ্যা ৪৩৫টি এবং সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে যেকোনো দলকে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেতে হবে। প্রসঙ্গত, ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকানরা মাত্র পাঁচটি আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। সংবাদমাধ্যম সিএনএন তাদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ সংখ্যা বাড়বে কমবে।
মঙ্গলবার সকাল থেকে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত অন্তত ৯টি অঙ্গরাজ্যের ফলাফল আসতে শুরু করেছে, যদিও অনেক জায়গায় এখনো ভোটগ্রহণ চলছে। আলজাজিরার তথ্যানুসারে, চূড়ান্ত ফলাফলের বাইরেও রিপাবলিকান পার্টি আরও ৪০টি আসনে এবং ডেমোক্র্যাটরা ৩৫টি আসনে এগিয়ে আছে। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবধান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত ব্যবধান এমন আসনেই হয়ে থাকে।
এদিকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসনের জন্য গতকাল ভোট হয়েছে। সিনেটের লড়াইয়ে এখন পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টি ৫টি আসনে এবং রিপাবলিকানরা ২টি আসনে এগিয়ে আছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষকেই চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি। ভোটের চূড়ান্ত চিত্র স্পষ্ট হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.