
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকাশক্তি হলো যুবসমাজ। তাদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার নিরলস কাজ করছে।
রোববার ঘিওর উপজেলার জোকা এলাকায় জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ড. আইভী ফেরদৌস, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শহীদুল ইসলাম ও প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.