
বিগত ফ্যাসিস্ট সরকার ব্যাপক লুটপাট চালিয়ে দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে গেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে শহর থেকে একদম গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে দেবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সফরকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) উদ্যোগে কসবা-আখাউড়া উপজেলায় একটি মোবাইল হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হাসপাতালের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান।
এই মোবাইল হাসপাতালের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় সরাসরি চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.