পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল শনিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া বলেন, আগামীকাল শনিবার ২৩ মে থেকে ৬ জুন শনিবার পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
অর্থাৎ, আজ থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে। বিদ্যালয় খুলবে ৭ জুন।
মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২২ মে থেকে ছুটি শুরু হচ্ছে। তবে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি রোববার (২৪ মে) থেকে শুরু হওয়ার কথা ছিল। এ নিয়ে প্রাথমিক শিক্ষকদের মধ্যে অসন্তোষ ছিল।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.