
সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর জিসান আহমেদ (২৩) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ পাশ থেকে ডুবুরি দল তার মরদেহটি উদ্ধার করে। জিসান গাজীপুরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া এলাকার আকবার আলীর একমাত্র সন্তান। নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার ঢাকা থেকে চার বন্ধু মিলে এনায়েতপুরের একটি হোটেলে খাবার খাওয়ার পর যমুনায় গোসলে নামেন।
এক পর্যায়ে জিসান স্রোতের টানে তলিয়ে যান। একপর্যায়ে জিসান পানিতে তলিয়ে যান।
সহপাঠী ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে এনায়েতপুর থানা পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে অংশ নেয়। দিনভর চেষ্টার পরও তাকে না পাওয়ায় রাজশাহী থেকে ডুবুরি দল তলব করা হয়। সোমবার সকালে তাদের সহায়তায় জিসানের মরদেহ পাওয়া যায়। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তাকে উদ্ধারে বন্ধুরা ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিক চেষ্টা চালালেও ব্যর্থ হন। খবর পেয়ে এনায়েতপুর থানা-পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.