
সুনামগঞ্জে পুলিশের ওপর হামলার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সদর মডেল থানার ওসি মো. রতন শেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স (২০), যিনি সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা। তার সাথে গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৬), শাম্মী আক্তার পলি (৩৮), দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল (২০) ও সাবরিনা চৌধুরী রূপকথা (১৬) রয়েছেন। এছাড়া দিরাই উপজেলার ইফাত আলম রাবিদ (২১), ছাতকের কাওছার আহমদ সোহাগ (২১) ও গোলাপগঞ্জের তাকবির রহমান তানহির (২০)-কে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দিরাই উপজেলার চন্ডিপুর গ্রামের শাহ আলমের ছেলে ইফাত আলম রাবিদ (২১), ছাতক উপজেলার জালালপুর গ্রামের শফিক মিয়ার ছেলে কাওছার আহমদ সোহাগ (২১) এবং সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর গ্রামের ওলিওর রহমান মানিকের ছেলে তাকব।
পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর গভীর রাতে নাশকতার মামলায় প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। থানায় আনার পর অসুস্থ বোধ করলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে স্থানান্তর করা হয়। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রিন্সের স্বজন ও বন্ধুরা পুলিশের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় এবং তাকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এছাড়া হাসপাতালের সুযোগ নিয়ে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ারও চেষ্টা চালান প্রিন্স।
এই ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই মো. ফরিদ হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আজ রোববার গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মো. রতন শেখ।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.