
ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার সন্ধ্যায় সংস্থাটি এই প্রজ্ঞাপন জারি করে, যা আজ রাত ৮টার পর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে সিলিন্ডারটির দাম ছিল ১৮৩৭ টাকা। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর আজ রাত ৮ টার পর থেকে কার্যকর হবে।
বাজারে বিইআরসি ঘোষিত দামের কার্যকারিতা নিয়ে দীর্ঘদিনের প্রশ্ন রয়েছে। অক্টোবরে দাম ২৫২ টাকা বাড়িয়ে ১৮৩৭ টাকা নির্ধারণ করা হলেও, রাজধানীসহ বিভিন্ন এলাকায় তা ২২০০ থেকে ২৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। সরকারি নির্ধারিত মূল্যে গ্যাস পাওয়া নিয়ে গ্রাহকদের সংশয় কাটছে না।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.