গাজীপুরে চতুর্থ দিনের মতো শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকদের টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ শুরু করলে যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে ফের চলছে সড়ক অবরোধ।
মহাসড়কের উভয় পাশে আটকা পড়েছে হাজার হাজার যানবাহন। ফলে নিত্যদিনের কর্মজীবী মানুষ, দূরপাল্লার যাত্রী এবং পরিবহন শ্রমিকরা চরম বিপাকে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে জানতে চাইলে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চলমান এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে। সরকারি এই পদক্ষেপের পরেও শ্রমিকদের কেন পুনরায় রাজপথে নামতে হলো বা তারা আন্দোলন অব্যাহত রেখেছেন, তা নিয়ে স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পরিস্থিতির দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী সাধারণ যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী যাত্রীরা।