কনটেন্ট ক্রিয়েটর ফাহিম আটক

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করেছে পুলিশ। ইতোমধ্যে এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে আর এস ফাহিমকে ঘিরে ধরেন উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা। খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে ফাহিমকে আটক করে শাহ আলী থানা পুলিশ।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা তাকে আটকে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেগুলোর বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।’