মিরপুরে বাসাবাড়ির ময়লা নিয়ে নয় ছয় ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ   ২৪ এপ্রিল ২০২৬, ২:৩৩ পিএম

রাজধানী মিরপুরের ৭ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন বাসা বাড়ির ময়লা বর্জ্য অপসারণ না করায় অস্বস্তিতে পড়েছে বাসিন্দারা। তারা বলছে, দীর্ঘদিন ময়লা জমে থাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এতে রোগ জীবাণু সহ অসুস্থ হয়ে পড়ছে তার।ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাসা বাড়ির বর্জ্য বা ময়লা সংগ্রহের নামে প্রতি মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। দীর্ঘদিন ময়লা না নিলেও টাকা তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বাসিন্দারা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর, এই অঘোষিত ‘ময়লা-বাণিজ্য’ বর্তমানে বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। রাজধানীর ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ময়লা সংগ্রহের বিল বাবদ সাধারণ মানুষের কাছ থেকে ইচ্ছেমতো টাকা নেওয়া হচ্ছে কোথাও ১০০ আবার কোথাও ১৫০ টাকা করে। ময়লার টাকার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় পর্যায়ে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনাও ঘটছে বলেও খবর পাওয়া যায় এমনকি এই নিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। জানা গেছে, আগে ৭ নম্বর ওয়ার্ডের ময়লা অপসারণ ও নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল লাকির। তার কাছ থেকে ময়লা অপসারণের দায়িত্ব ছিনিয়ে নেয় স্থানীয় বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত মন্টুর কর্মীরা। এর পর থেকে ঠিকমতো ময়লা অপসারণ হচ্ছে না এতে দুর্ভোগে পড়তে হচ্ছে বসবাসরত বাসিন্দাদের। তারা বলছে, বিভিন্ন সময় ময়লা না নেওয়ায় তাদেরকে অবগত করার পরও তারা এ বিষয়ে কর্ণপাত করছে না।

৫ ই আগস্টের পর হারুন ও মন্টু বাহিনীর লোকজন জোরপূর্বক লাকির ভাই ভ্যান ড্রাইভারদেরকে মারধর করে ময়লার লাইন নিয়ে যায় এবং লাকিকে বিভিন্নভাবে ফোনে হুমকি ধামকি দিতে থাকে। এ ব্যাপারে স্থানীয় নেতৃবৃন্দের কাছে বিচার চেয়েও লাকি কোন ফায়সালা পায়নি। পরবর্তীতে মিরপুর থানায় অভিযোগ দিতে গেলে আবারো মোবাইলে হুমকি ধামকি দিতে থাকে হারুন বাহিনী। ময়লা অপসারণের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বলেন, ময়লা অপসারণ হচ্ছে না তেমনটা নয়! তবে কম নেওয়া হচ্ছে, বলে স্বীকার করেন তারা।