মিরপুর ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর মিরপুর-৬ এ সরকারি অফিসার্স কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
সোমবার (৬ জুলাই) রাতে কোয়ার্টারের ১৪ তলা ভবনের বেজমেন্টে গাড়ির সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাফিয়াল ফারুক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও ৪টি ইউনিট যোগ দেয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।