দেশে ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু, আক্রান্ত দুই হাজার ২২৪৯ জন

সারা দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে নতুন করে দুই হাজার ২২৪৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে দুই হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন, ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরের দুইজন এবং খুলনা ও রাজশাহী বিভাগের সিটি করপোরেশনের বাইরের একজন করে রয়েছেন। হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় সর্বোচ্চ ৬০৫ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যথাক্রমে ২২৭ ও ২৭৯ জন, বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ২১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৫৫ জন, রাজশাহী বিভাগে ২২৪ জন, রংপুর বিভাগে ৮২ জন এবং সিলেট বিভাগে ৩০ জন চিকিৎসাধীন হয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে শুধু ঢাকা বিভাগেই (দুই সিটি করপোরেশনসহ) ১৮৩ জন রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।