এইচএসসি পরীক্ষায় চরম বিপর্যয়: শিক্ষকদের ফুল দিয়ে অভিনব প্রতিবাদ ছাত্রদলের


  প্রকাশিত হয়েছেঃ   ২ নভেম্বর ২০২৬, ১১:৫১ এএম

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় ভয়াবহ ফলাফল বিপর্যয় দেখা দিয়েছে। কলেজটির ৩০০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জনই অনুত্তীর্ণ হয়েছেন। এই ফলাফলের হার মাত্র ১৭.৬৭ শতাংশ, যা নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

ফলাফলের এই বিপর্যয়কে কেন্দ্র করে অভিনব উপায়ে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা ছাত্রদলের নেতারা। সোমবার সকালে সংগঠনের নেতাকর্মীরা কলেজের অফিস কক্ষে উপস্থিত হয়ে অধ্যক্ষ নাজমা বেগমসহ অন্যান্য শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এটি ছিল তাদের পক্ষ থেকে এক ধরনের প্রতীকী প্রতিবাদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মেহেদী, সহসভাপতি সজিবুর রহমান শান্ত, নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ শাখার সভাপতি তারিক আজিজ ও সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনসহ অন্যান্য নেতারা। তারা দাবি করেন, পরীক্ষার এমন হতাশাজনক ফলের দায় কোনোভাবেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারে না।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মেহেদী জানান, ফুল তাদের প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে। শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ফলাফলের উন্নতির জন্য ছাত্রদলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় অধ্যক্ষ নাজমা বেগমের কাছে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষার্থীরা ভবিষ্যতে যাতে ভালো ফলাফল করতে পারে, সে বিষয়ে ছাত্রদলের সর্বাত্মক সহযোগিতা থাকবে।’।