বিনামূল্যে মিরপুর টেস্ট দেখার সুযোগ দর্শকদের

আগামী ২৮ অক্টোবর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্টের। এই ম্যাচটি সরাসরি মাঠে বসে বিনামূল্যে উপভোগ করার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। তবে স্টেডিয়ামের সব গ্যালারিতে এই সুযোগ থাকবে না। শুধুমাত্র উত্তর ও দক্ষিণ গ্যালারিতে দর্শকরা বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন। গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ডসহ অন্যান্য ভিআইপি ও হসপিটালিটি এরিয়ায় এই সুবিধা প্রযোজ্য নয়।
সিরিজের এই প্রথম টেস্টের প্রস্তুতির অংশ হিসেবে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দল বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই ম্যাচের শেষ দিনের খেলা চলছে। মূল লড়াইয়ের আগে দুই দলের জন্যই এই প্রস্তুতিমূলক ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হওয়ার আগে বিসিবি একাদশের বিপক্ষে ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে ওয়েস্ট ইন্ডিজ দল।