মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড: জুলাইয়ে হত্যাযজ্ঞ


  প্রকাশিত হয়েছেঃ   ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ২৯ অক্টোবর দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেল এ রায় প্রদান করেন।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের এই প্যানেলে আরও ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেন।