টাঙ্গাইলে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস, বন্ধ উত্তরবঙ্গের ট্রেন চলাচল

বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুরের মহেড়া স্টেশন এলাকা অতিক্রম করার সময় এর একটি বগি লাইনচ্যুত হয়। সকাল ৯টার দিকে ঘটা এই দুর্ঘটনায় বড় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও রেলওয়ের একজন কর্মী আহত হয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫মিনিটে চিলাহাটীর উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯ টার দিকে মির্জাপুরের মহেড়া স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর একটি বগি লাইনচ্যুত হয়।
মহেড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রকিবুল হাসান জানিয়েছেন, উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বগি সরানোর কাজ শুরু করেছে। লাইন স্বাভাবিক করতে সন্ধ্যা পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই ঘটনার ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ায় শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন এবং রেল যোগাযোগ পুরোপুরি স্থবির হয়ে আছে। দুপুরে সংবাদটি লেখা পর্যন্ত রেল যোগাযোগ স্থবির অবস্থার মধ্যেই ছিল।