দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ


  প্রকাশিত হয়েছেঃ   ৩ নভেম্বর ২০২৬, ৭:০১ পিএম

দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের চলমান পরিকল্পনাগুলোকে দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেলে রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের এই নির্দেশনা দেন।

বৈঠকে জানানো হয়, দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ বর্তমানে চলমান রয়েছে। আগামী বছরের সেপ্টেম্বরে এই সমীক্ষা সম্পন্ন হবে। এরপর সেতু দুটির অবস্থান, নকশা এবং প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হবে। আলোচনার একটি বড় অংশজুড়ে ছিল দ্বিতীয় পদ্মা সেতুর ওয়াই-আকৃতির সংযোগব্যবস্থা, যা কার্যকর হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি মোংলা সমুদ্রবন্দর ও বেনাপোল-দর্শনা স্থলবন্দরের সঙ্গে বিকল্প যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে।

উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে গতি আনতে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনাটিও বৈঠকে বিশদভাবে আলোচনা করা হয়। শুষ্ক মৌসুমে পানির সংকট নিরসন, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এই ব্যারেজের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একই সঙ্গে ব্যারেজের অবকাঠামোর ওপর দিয়ে সড়ক যোগাযোগ স্থাপনের সম্ভাবনাও যাচাই করা হচ্ছে। অন্যদিকে, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের ক্ষেত্রে রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

প্রকল্পগুলো বাস্তবায়নে অর্থায়ন নিশ্চিতকরণ, জমি অধিগ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়ায় মন্ত্রণালয়গুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বিভিন্ন বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারি নীতিনির্ধারকরা প্রকল্পগুলোর কাজের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ; পানিসম্পদ প্রত। এ ছাড়া অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ।