সৌদি আরবে বিধিনিষেধ: বিঘ্নিত ১৪১ ফ্লাইট


  প্রকাশিত হয়েছেঃ   ২৪ অক্টোবর ২০২৬, ৯:৪৭ এএম

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলমান বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে সৌদিগামী ৬৬টি সরাসরি এবং ৭৫টি ট্রানজিটসহ মোট ১৪১টি ফ্লাইটে বিপর্যয় দেখা দিয়েছে। গত ১১ অক্টোবর থেকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার মুখে এই বিধিনিষেধ জারি করায় ঢাকা-রিয়াদ রুটে নিয়মিত বিমান চলাচল ব্যাহত হচ্ছে। শুক্রবার রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছে।

প্রভাবিত সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি। এছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বাতিল বা স্থগিত করতে হয়েছে। এর মধ্যে কিছু ফ্লাইট পুরোপুরি বাতিল করা হয়েছে এবং কিছু ফ্লাইটের শিডিউল স্থগিত করা হয়েছে।