হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখার বার্তা ইরানের


  প্রকাশিত হয়েছেঃ   ৩১ অক্টোবর ২০২৬, ৮:৩৫ এএম

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চারটি সুপারট্যাংকার দুর্ঘটনার কবলে পড়ার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি-র নৌবাহিনী। সমুদ্রপথটি সম্পূর্ণ উন্মুক্ত এবং সেখানে ইরানি বাহিনীর কোনো উপস্থিতি নেই বলে যুক্তরাষ্ট্র যে দাবি করে আসছে, এই ঘটনার মাধ্যমে তার সরাসরি বিপরীত চিত্র সামনে তুলে ধরা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, দিনের শেষভাগে প্রণালির একটি অননুমোদিত পথ দিয়ে যাওয়ার সময় দুটি সুপারট্যাংকার সমুদ্রমাইনে আঘাতপ্রাপ্ত হয়। ইরানি কর্তৃপক্ষের নির্দেশিত পথ উপেক্ষা করে জলসীমায় প্রবেশ করা এই দুটি ট্যাংকারের প্রতিটিতেই প্রায় ২০ লাখ ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল ছিল। আইআরজিসি জানিয়েছে, দিনের শেষ ভাগে প্রণালির এমন একটি অংশ দিয়ে চলাচলের সময় দুটি সুপারট্যাংকার মাইনে আঘাত পেয়েছে, যে পথে চলাচলের অনুমতি দেয়নি ইরানি কর্তৃপক্ষ।

এর আগে দিনের শুরুর দিকেও একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল। সে সময় প্রণালির দক্ষিণ অংশের একটি অননুমোদিত রুট ব্যবহার করতে গিয়ে আরও দুটি তেলবাহী ট্যাংকার একইভাবে মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। পর পর ঘটে যাওয়া এসব ঘটনার মাধ্যমে ওয়াশিংটনকে তেহরান স্পট বার্তা দিচ্ছে যে, প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ এখনও তাদের হাতেই রয়েছে।

ইরানি কর্তৃপক্ষের স্পষ্ট অবস্থান হলো, হরমুজ প্রণালি দিয়ে যেকোনো জাহাজ বা ট্যাংকার চলাচল করতে হলে অবশ্যই আইআরজিসির সঙ্গে পূর্ব সমন্বয় ও অনুমতি নিতে হবে। যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুঁশিয়ারি সত্ত্বেও এই প্রণালির ওপর নিজেদের একচ্ছত্র তদারকি ও ব্যবস্থাপনার কর্তৃত্ব ছাড়ার কোনো পরিকল্পনা ইরানের নেই।