নাটোরে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার


  প্রকাশিত হয়েছেঃ   ২২ অক্টোবর ২০২৬, ৪:১৬ পিএম

নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে চালানো এ অভিযানে মাদক বিক্রির ১৮ হাজার নগদ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোহরকয়া পশ্চিমপাড়া এলাকার জবের প্রামাণিকের ছেলে মান্টু মিয়া (৫৫) ও তার স্ত্রী নারগিছ খাতুন (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নার্গিস খাতুনের বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই ওই দম্পতিকে আটক করা হয়। পরে জব্দ করা আলামতসহ তাদের থানায় নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যানুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেরও একাধিক মাদক মামলা রয়েছে। নার্গিস খাতুনের বিরুদ্ধে ২০২১ ও ২০২৪ সালে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা ছিল। এছাড়া তার স্বামী মান্টু মিয়ার বিরুদ্ধে ২০২৩ সালে একই আইনে একটি মামলা নথিভুক্ত রয়েছে। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।