চার দিনের সরকারি সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


  প্রকাশিত হয়েছেঃ   ২৬ অক্টোবর ২০২৬, ৭:৪০ এএম

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সোমবার স্থানীয় সময় সকাল ৯টার পর তিনি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে রোববার রাত ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। আজ জাপানি নেত্রীর কার্যালয়ে দুই নেতার উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচনা শেষে যৌথ সংবাদ বিবৃতির পাশাপাশি জাপানি প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজের কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।