গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: নতুন ১৮ জন গ্রেপ্তার

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ঘটনার পর থেকে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। গত শনিবার গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ধর্ম খেয়াঘাট এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। গোপালগঞ্জে হামলা চালিয়ে পুলিশের গাড়িতে ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারপিটের মামলায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় টহলরত পুলিশের মুখোমুখি হলে মিছিলকারীরা লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চড়াও হয়। এতে পুলিশের একটি পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হয় এবং এসআই মো. ফুল মিয়াসহ পুলিশের তিন সদস্য আহত হন। এই ঘটনায় রোববার এসআই মো. ফুল মিয়া বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার আগে ও পরে বিশেষ অভিযানে এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ওই সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করার পাশাপাশি এসআই মো. ফুল মিয়াসহ পুলিশের আরও দুই সদস্যকে মারপিট করে।