আরাগচির |: ফের হামলা হলে ধ্বংসাত্মক জবাব দেওয়ার

ইরানের ওপর নতুন করে কোনো হামলা হলে দেশটিকে ধ্বংসাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তা দেন। সম্প্রতি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ দাবি করেছিলেন যে, ইরানের বিরুদ্ধে চলমান পরিস্থিতির কারণে ইউরোপের জ্বালানি বাবদ ব্যয় ১০০ বিলিয়ন ইউরো বা ১১২ বিলিয়ন ডলারের বেশি বেড়েছে। এই মন্তব্যেরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আরাগচি।
ফ্রিডরিখ মের্জের সমালোচনা করে আরাগচি মনে করিয়ে দেন যে, গত বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলাকে জার্মান চ্যান্সেলর স্বাগত জানিয়েছিলেন। সে সময় মের্জ মন্তব্য করেছিলেন, ইসরায়েল আমাদের সবার হয়ে নোংরা কাজটি করছে। এই প্রেক্ষাপটে আরাগচি পাল্টা সতর্ক করে বলেন, নতুন করে হামলা হলে ইউরোপকে বর্তমানে উল্লিখিত ব্যয়ের চেয়েও অনেক বড় মূল্য দিতে হতে পারে।
আরাগচি তার পোস্টে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, ১০০ বিলিয়ন ইউরোর এই হিসাব ইরানের কাছে নগণ্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ইরানের জনগণের ক্ষতি করার দুঃসাহস দেখাবে, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী অত্যন্ত শক্তিশালী ও ধ্বংসাত্মক জবাব দেবে। এ সময় তিনি স্পষ্ট ভাষায় বলেন, এখন আর কোনো রেড লাইন বা লাল রেখার অস্তিত্ব নেই।