কুলাউড়ায় হাজী সিরাজ উদ্দীনের ৪১তম ইছালে সওয়াব মাহফিল


  প্রকাশিত হয়েছেঃ   ২ নভেম্বর ২০২৬, ৩:০১ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ার ছকাপনে মরহুম হাজী সিরাজ উদ্দীন আহমেদের ৪১তম ইছালে সওয়াব উপলক্ষ্যে এক বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার রাতে ছকাপন এলাকার বড়দল গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী আহমদ ভিলা পরিবারের সদস্য এবং হাজী সিরাজ উদ্দীন আহমদিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। হযরত শাহ শরফ উদ্দিন (রহ.)-এর বংশধর মরহুম সিরাজ উদ্দীনের স্মরণে আয়োজিত এই মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ হাসান চৌধুরী শাহান ফুলতলী। মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিহাব উদ্দিন অলিপুরী। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান শাহেদ ও মুফতি আহসান উদ্দিনসহ অন্যান্য আলেমরা। আব্দুল মালিকের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল জলিল, জোবায়ের আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে, মাহফিল চলাকালে আহমদ ভিলা পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।