দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলির নির্দেশ


  প্রকাশিত হয়েছেঃ   ২৬ অক্টোবর ২০২৬, ৬:৩২ পিএম

প্রশাসনিক চেইন সমন্বয় এবং জনস্বার্থ বিবেচনায় দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে সোমবার (২৬ অক্টোবর) এ সংক্রান্ত অফিস আদেশটি জারি করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলীর স্বাক্ষরিত এ আদেশে নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বদলি সংক্রান্ত জরুরি নির্দেশনাবলি

  • দায়িত্ব হস্তান্তর: বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধন মহাপরিদর্শকের মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।
  • যোগদানের নিয়ম: অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য মহাপরিদর্শককে অনুরোধ জানানো হয়েছে।
  • কার্যকারিতা: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বদলি আদেশ কার্যকর থাকবে।