নেপালে আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী


  প্রকাশিত হয়েছেঃ   ৩০ অক্টোবর ২০২৬, ৫:৫২ পিএম

নেপালের চিতওয়ান জেলার সাওরাহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রথম সাওরাহা ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ’। আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই আসরে অংশ নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ও সাবেক পাঁচ শিক্ষার্থী নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শুক্রবার তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে খেলোয়াড়রা কিয়োরুগি (ফাইট) ও ব্যক্তিগত পুমসে (কৌশল প্রদর্শনী) ইভেন্টে নিজেদের দক্ষতা প্রদর্শন করবেন।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের উপপরিচালক ও তায়কোয়ান্দো কোচ কামরুজ্জামান চঞ্চলের নেতৃত্বে এই প্রতিনিধি দল নেপাল পৌঁছেছে। তিনি নিজে একজন বিশেষজ্ঞ তায়কোয়ান্দো প্রশিক্ষক, যার দক্ষিণ কোরিয়ার কুক্কিওয়ান স্বীকৃত পঞ্চম ডান ও জিদোকওয়ান স্বীকৃত ষষ্ঠ ডান ব্ল্যাক বেল্ট রয়েছে। তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দো ক্লাবের বিশেষজ্ঞ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাহীন আলী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবাহ কানেতা তারিক ও কামরুজ্জামান এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মরিয়ম। এই দলের সঙ্গে আরও যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সাবেক শিক্ষার্থী রিদওয়ান তাসকিন রাতুল। প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশ নেবেন ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শাহীন আলী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাবাহ কানেতা তারিক ও ২০২৩-২৪ শি। প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশ নেবেন ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শাহীন আলী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাবাহ কানেতা তারিক ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কামরুজ্জামান এবং শারীরিক। 2021, 22, 2023, 24, 2022, 23.

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে শাহীন আলী ব্যক্তিগত ও দলীয় পর্যায়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একাধিক স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দো ক্লাবের সভাপতি। সহসভাপতি সাবাহ কানেতা তারিক প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দো প্রতিযোগিতা-২০২৬-এ স্বর্ণসহ জাতীয় পর্যায়ে রৌপ্যপদক অর্জন করেছেন। মরিয়ম বর্তমান ক্লাবটির ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২০২৪ ও ২০২৫ সালের আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় টানা স্বর্ণপদক জয়ের নজির রেখেছেন। কামরুজ্জামানও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে স্বর্ণপদকসহ জাতীয় ও আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় একাধিক পদক অর্জন করেছেন, তিনি ক্লাবের প্রচার সম্পাদকের দায়িত্বে আছেন। আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জনের পাশাপাশি টানা দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর।

দলের অন্যতম সদস্য রিদওয়ান তাসকিন রাতুল বর্তমানে রাজশাহীর ‘এআরসি গ্লোবাল তায়কোয়ান্দো অ্যাকাডেমি’র প্রধান প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তায়কোয়ান্দো ফেস্টিভ্যালে রৌপ্যপদক জয় করে তিনি নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। তার কাছে কুক্কিওয়ান ও জিদোকওয়ান স্বীকৃত দ্বিতীয় ডান ব্ল্যাক বেল্ট রয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শাহীন আলী পুমসে ও কিয়োরুগি উভয় বিভাগে এবং সাবাহ কানেতা তারিক ব্যক্তিগত পুমসে বিভাগে লড়বেন। এছাড়া কামরুজ্জামান ও মরিয়ম কিয়োরুগি বিভাগে তাদের প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রাখবেন। রাবির এই শিক্ষার্থীদের আন্তর্জাতিক এই আসরটি দেশের ক্রীড়াঙ্গনে নতুন সাফল্য বয়ে আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।