প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে কমিটি গঠন


  প্রকাশিত হয়েছেঃ   ৩০ অক্টোবর ২০২৬, ১:৪০ পিএম

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভ্যন্তরীণভাবে গঠিত এ তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশও দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং)। এছাড়া কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) ও ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। ব্যবস্থাপক (আইনবিষয়ক) এই কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটির ওপর অর্পিত দায়িত্বের মধ্যে রয়েছে কারিগরি ত্রুটির সঠিক কারণ উদ্ঘাটন, উড়োজাহাজটির উড্ডয়ন উপযোগিতা যাচাই এবং ফ্লাইট বিলম্বের কারণে যাত্রীদের ভোগান্তি ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর প্রভাব নিরূপণ করা। এর আগে গত শুক্রবার প্রধানমন্ত্রীকে নিয়ে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে ফ্লাইট বিজি ৩৭৭ নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে পাঁচ ঘণ্টা দেরিতে উড্ডয়ন করে। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭ কারিগরি ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের সাড়ে ৫ ঘণ্টা পর পরে উড্ডয়ন করে।

ফ্লাইটটি সচল করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব ইঞ্জিনিয়ারিং টিম এবং জাপানের টেকনিশিয়ানরা যৌথভাবে কাজ করেন। মেরামত শেষে বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে বিমানটির পুশব্যাক সম্পন্ন হয় এবং ৭টা ৫৫ মিনিটে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে নারিতা ছাড়ে।