পাবনায় বজ্রপাতে ছয় কিশোরের মৃত্যু, আহত তিন

পাবনা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের সোনাপাতি বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা বিলের একটি পলিথিনের ঘরে আশ্রয় নিয়েছিলেন। সেখানে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ওই ছয় কিশোর ও তরুণের মৃত্যু হয়। যারা নিহত হয়েছেন, তারা সবাই কিশোর ও তরুণ। এ সময় বজ্রপাতে আশ্রয় নেওয়া ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানিয়েছেন, এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।