দেশে ফিরলে ন্যায়বিচারের মুখোমুখি হবেন শেখ হাসিনা: জাহেদ উর রহমান

মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে। তিনি স্পষ্ট করেন যে, হাসিনা দেশে ফেরার পর তাকে কোনো মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না, বরং তিনি ন্যায়বিচারের মুখোমুখি হবেন। তিনি বলেন, ‘আমরা যাকে চাই, তিনি আসবেন, আমরা হ্যাপি। আসার পর আইনি প্রক্রিয়ায় যা যা হওয়ার তাই হবে।’। উনি কোনো রকম বেআইনি কিছু ফেস করবেন না।
উপদেষ্টা আরও বলেন, সরকার তাকে স্বাগত জানাতে প্রস্তুত এবং তাকে ধরে আনার প্রয়োজন নেই। শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, তিনি যদি ফিরে আসেন তবে তাকে ন্যায়বিচারের মুখোমুখি করা হবে। জাহেদ উর রহমান অভিযোগ করেন, শেখ হাসিনা অতীতে ন্যায়বিচার করেননি, তবে বর্তমান সরকার তাকে আইনি সহায়তা ও যথাযথ বিচারিক প্রক্রিয়ার নিশ্চয়তা দেবে। এছাড়া তাকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে উল্লেখ করে তিনি জানান, দেশে ফেরার পর আইনের নির্ধারিত পথেই সব কার্যক্রম সম্পন্ন হবে।