সাইবার হামলার আশঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট

সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতির কারণে গ্রাহকরা বর্তমানে ব্যাংক দুটির ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না এবং ওয়েবসাইটের মাধ্যমে কোনো ধরনের সেবা বা তথ্য পাচ্ছেন না।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে জনতা ব্যাংকের ওয়েবসাইটে একটি নোটিশে জানানো হয় যে, তাদের অ্যাপ্লিকেশনটি বর্তমানে নির্ধারিত রক্ষণাবেক্ষণের অধীনে রয়েছে এবং শীঘ্রই তা চালু হবে। এই সাময়িক অসুবিধার জন্য ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। তবে নোটিশ দেওয়ার পরও বারবার চেষ্টা করেও ওয়েবসাইটটিতে আর প্রবেশ করা সম্ভব হয়নি।