কক্সবাজারে সৈকতে নিখোঁজ ৪ পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে সমুদ্রে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়া চার পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার ওসি এ কে ফজলুল হক এবং হিমছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুমনাথ বসু। বুধবার বিকালেই তিনজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয় এবং বৃহস্পতিবার সকালে নিখোঁজ দু’জনের মধ্যে আরও একজনের লাশ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা পর্যটকদের দুটি দল হিমছড়ি পয়েন্টে সমুদ্রে নামলে পাঁচজন স্রোতের টানে ভেসে যান। তাদের পরিচয় নিম্নরূপ হিমছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) সুমনাথ বসু জানান, ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা দুটি গ্রুপ সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমেছিল।
- রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মো. বোরহান (২৩), সাইফুল ইসলাম (২৩) ও নাফিসুল হক (২২)।
- চট্টগ্রামের বাসিন্দা হারুনুর রশিদ (২৫)।
- নিবিড় নামে চট্টগ্রামের আরেক পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ নিবিড়কে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।