দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল ছয়জনের

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে চারজন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১,২৬৯ জনের মৃত্যু হলো; যার মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং উপসর্গে ১,১৬৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,৩২৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ৭৭ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন, যা মোট আক্রান্তের সংখ্যাকে ২৪ হাজার ১৫০ জনে উন্নীত করেছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪০২ জন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।