গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারালেন যুবক

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় হামিম মল্লিক (২২) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা ইউনিয়নের মিল্টন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হামিম সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার ইলিয়াস মল্লিকের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই ফজলু মিয়া জানান, ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হামিমের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।