ফতুল্লায় স্ত্রী-সন্তানকে প্রাণনাশের দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ


  প্রকাশিত হয়েছেঃ   ২৬ অক্টোবর ২০২৬, ৩:২৩ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে হারেজ (৪৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যার দায়ে হারেজ (৪৫) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আদালত সূত্র জানায়, পারিবারিক বিরোধের জেরে ২০২০ সালের ৮ জুলাই দিবাগত রাত পৌনে দুইটার দিকে হারেজ ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) ও ছেলে সোহাগকে (১৬) নির্মমভাবে হত্যা করেন। ঘটনার পর ফতুল্লা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। নিহত মনোয়ারা বেগমের ভাই মজিবুর রহমান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। নিহত মনোয়ারা বেগমের বড় ভাই মজিবুর রহমান ওরফে মজিদ (৪০) এ ঘটনায় ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২০ সালের ২০ নভেম্বর পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সব সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ আদালত এই রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ।