ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন


  প্রকাশিত হয়েছেঃ   ২৯ অক্টোবর ২০২৬, ৯:২১ পিএম

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। মোট ১৫৪টি ভোটকেন্দ্রের প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫২৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৮০ হাজার ৩১ ভোট।