মিরপুরে জাগৃকের ৩২ টি বাণিজ্যিক প্লট বরাদ্দে কার সাজির পাঁয়তারা নেপথ্যে দুই কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ   ১৮ ডিসেম্বর ২০২৫, ২:৪৮ পিএম

রাজধানীর মিরপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৩২টি বাণিজ্যিক প্লট বরাদ্দে টেন্ডার প্রক্রিয়ায় কারসাজির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সংস্থাটির দুইজন প্রভাবশালী কর্মকর্তা এই অনিয়মের নেপথ্যে থেকে পছন্দের ব্যক্তিদের প্লট পাইয়ে দেওয়ার পাঁয়তারা করছেন।

স্থানীয় ও গৃহায়ন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দুই কর্মকর্তা আগেভাগেই নিজেদের পরিচিত ও ঘনিষ্ঠজনদের টেন্ডারে অংশগ্রহণের জন্য ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছেন। ফলে প্রকৃত প্রতিযোগিতা ছাড়াই নির্দিষ্ট কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে প্লট চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) টেন্ডার খোলার কথা থাকলেও একটি গোপন সূত্রের দাবি—যাদের এসব বাণিজ্যিক প্লট বরাদ্দ দেওয়া হবে, তাদের নাম আগেই তালিকাভুক্ত করে রাখা হয়েছে। এতে করে পুরো টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় ব্যবসায়ী ও টেন্ডারপ্রত্যাশীরা অভিযোগ করে বলেন, নিরপেক্ষ ও উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ না থাকলে সরকারি সম্পদের সঠিক মূল্য পাওয়া সম্ভব নয়। তারা এই টেন্ডার প্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মিরপুরের জাতীয় গৃহায়নের ওই দুই কর্মকর্তার নাম পরিচয় ও কারসাজিনি নিয়ে আসতেছে